সবজি খিচুড়ি (sabji khichdi recipe in bengali)

#FFW
সরস্বতী পুজো উপলক্ষে আমি এই সবজি খিচুড়ি করেছি। সরস্বতী পুজোতে এই খিচুড়ি এক অন্য আনন্দ এনে দেয় যেন, ছোটবেলাটা ফিরে আসে।
সবজি খিচুড়ি (sabji khichdi recipe in bengali)
#FFW
সরস্বতী পুজো উপলক্ষে আমি এই সবজি খিচুড়ি করেছি। সরস্বতী পুজোতে এই খিচুড়ি এক অন্য আনন্দ এনে দেয় যেন, ছোটবেলাটা ফিরে আসে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সবজি গুলো টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে।
- 2
গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে বাঁধাকপি বাদে বাকি সবজি গুলো এক এক করে ভেজে তুলে নিতে হবে।
- 3
এবার ঐ তেলে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ও তেজপাতা দিয়ে তাতে চাল ও ডাল ধুয়ে দিয়ে দিতে হবে।
- 4
চাল ডাল ভালো করে ভেজে তাতে জিরেগুঁড়ো দিয়ে একটু নেড়ে পরিমাণমতো গরম জল দিয়ে কম আঁচে রাখতে হবে।
- 5
চাল ও ডাল 80% সেদ্ধ হলে ভেজে রাখা সবজি গুলো, কাঁচা লংকা, আদা ঘষা, নুন ও হলুদ দিয়ে নাড়তে হবে।
- 6
সবকিছু ভালো সেদ্ধ হলে চিনি ও ঘি মিশিয়ে নামিয়ে নিতে হবে। গরম গরম বেগুনি দিয়ে পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (9)