কোল্ড কফি (cold coffee recipe in Bengali)

#VS4
Week 4
Team up challenge( Cold Drink)
#Cookpadbangla
৮ থেকে ৮০ সবাই কোল্ড কফি পান করতে ভীষণ ভালোবাসি। আজ আমি বানিয়ে নিলাম কোল্ড কফি। আপনারা যদি এখনো না বানিয়ে থাকেন, অবশ্যই আমার মতো করে বানিয়ে নিতে পারেন।

রান্নার নির্দেশ
- 1
সবার প্রথমে একটি কাঁচের গ্লাসে ১ চামচ চকোলেট সিরাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পছন্দ মতো ডেকরেশান করে আধ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে।একটি কাপে ১ টেবিল চামচ কফি ও ১.৫ চামচ চিনি ও ২ টেবিল চামচ উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে, যাতে চিনি একেবারে গুলে যায়।
- 2
মিক্সার গ্ৰাইণ্ডারের জুসার বানানোর কন্টেইনারে, ২৫০ মিলিলিটার একেবারে চিল্ড দুধ নিয়ে, তাতে ২ চামচ আমূল দুধ, ৫ টি আইস কিউব ও গুলে নেওয়া কফি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে।
- 3
সম্পূর্ণ মিশ্রণ টি খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, আমূল দুধ দেবার ফলে খুব সুন্দর ফোম তৈরি হবে। এবার ফ্রিজ থেকে ডেকরেশান করা গ্লাস বের করে এই কফি ঢেলে গ্লাসের উপর দিকে চামচের সাহায্যে তৈরি হওয়া ফোম গুলো দিয়ে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)