দই কাতলা(doi katla recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছের পিসগুলি ধুয়ে পরিস্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে।
- 2
একটি কড়াইতে ৪ টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিতে হবে এরপর তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছ দুটো ভালো করে ভেজে তুলে নিতে হবে।
- 3
এবার ওই তেলে গোটা জিরে ও সকল গোটা গরম মশলা (এলাচ, দারুচিনি, গোলমরিচ,লবঙ্গ)দিয়ে ১৫ সেকেন্ড নাড়াচাড়া করতে হবে।
- 4
এবার পেঁয়াজবাটা টা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
- 5
এরপর আদা বাটা,রসুন বাটা,নুন,গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো ভাবে কষিয়ে নিতে হবে।
- 6
এরপর পোস্ত,চার মগজ, কাজু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে, কড়াইতে এই পেস্ট দিয়ে, ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে ২/৩মিনিট নারাচারা করে ১/২ কাপ জল দিয়ে একটু ফুটে উঠলে ভাজা মাছ গুলো দিয়ে ৫ থেকে ৭মিনিট রান্না করতে হবে।
- 7
৫/৭ মিনিট পর ঘি ও সামান্য চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের দই কাতলা।গরম ভাত অথবা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন এই রেসিপিটি।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি