আলু কড়াইশুঁটির তরকারি(aloo karaishutir tarkari recipe in Bengali)

Shibani Rudra @cook_35505447
আলু কড়াইশুঁটির তরকারি(aloo karaishutir tarkari recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আলু ডুমো ডুমো করে কেটে নিতে হবে।
- 2
এরপর জলে ভিজিয়ে রাখতে হবে পাঁচ মিনিট।
- 3
এরপর কড়াইতে তেল গরম করতে হবে।
- 4
তেল গরম হলে পাঁচ ফোরন ও শুকনো লঙ্কা দিতে হবে।
- 5
ফোড়নের গন্ধ বের হলে আলু গুলি ছেড়ে দিতে হবে।
- 6
আলু দিয়ে আঁচ মাঝারি রেখে আলু গুলি লাল লাল করে ভাজতে হবে।
- 7
লাল লাল করে ভাজা হলে এতে এক চামচ আদা বাটা দিয়ে নুন দিতে হবে এবং জল দিতে হবে।
- 8
এরপর ভাল করে নাড়িয়ে কড়াইশুঁটি দিতে হবে।
- 9
এরপর ভাজা মশলা ছড়িয়ে দিতে হবে
- 10
এর পরে গ্ৰেভী ফুটে উঠল এবং একটু গা মাখা হলে নামিয়ে রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16092138



মন্তব্যগুলি