পোস্ত বাটা দিয়ে মিষ্টি কুমড়া ভাজা(posto bata diye kumro bhaja recipe in Bengali)

পোস্ত বাটা দিয়ে মিষ্টি কুমড়া ভাজা(posto bata diye kumro bhaja recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গ্যাসে কড়াই গরম করতে দিন।
- 2
কড়াই গরম হয়ে গেল তার মধ্যে ২-৩ চা চামচ তেল দিতে হবে।
- 3
তেল গরম হয়ে গেল তার মধ্যে শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে দিন।
- 4
তারপর পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিন,৩-৪ মিনিট ভালো করে নেড়ে নিয়ে টমেটো কুচি গুলো দিয়ে দিন।
- 5
আবার ২-৩মিনিট নাড়িয়ে নিতে হবে, এরপর কাটা কুমড়া গুলো দিয়ে দিন।
- 6
৫ মিনিট মিশ্রনটি ভালো করে নেড়ে তার মধ্যে নুন দিতে হবে ।
- 7
নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ২-৩ মিনিট ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করুন।
- 8
ঢাকনা খুলে দেখে নিন কুমড়া গুলো ভালো ভাবে সিদ্ধ হয়েছে কি না,যদি না হয় তাহলে আরও কিছু সময় ঢাকা দিয়ে রাখুন।
- 9
সিদ্ধ হয়ে গেলে পোস্ত বাটা দিয়ে দিন এবং ভালো করে ভেজে নিন, আঁচটা বাড়িয়ে দেবেন একটু।
- 10
যখন দেখবেন পোস্ত বাটাটা কুমড়া গায়ে লেগে যাচ্ছে তখন লঙ্কা কুচি গুলো দিয়ে ভালো ভাবে নেরে চেরে গ্যাস বন্ধ করে দিন।
- 11
সব শেষে একটা পাত্রে ঢেলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। ধন্যবাদ
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (5)