চিংড়ি মাছের বড়া (chingri macher bora recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চিংড়ি মাছ মিক্সিতে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে।
- 2
কাঁচা লঙ্কা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিতে হবে।
- 3
এরপর চিংড়ি মাছ পেস্ট এর সাথে কুচানো পেঁয়াজ,লঙ্কা যোগ করতে হবে।
- 4
এরপর এতে হলুদ ও কালোজিরা দিতে হবে।
- 5
সবশেষে নুন ওবেসন দিয়ে খুব ভালো করে আরেকবার হাতের সাহায্যে মেখে নিতে হবে।
- 6
এর পর করাইতে সাদা তেল গরম করতে হবে।
- 7
এরপর হাতের তালুর সাহায্যে ছোট ছোট সাইজের চিংড়ি মাছের পেস্ট নিয়ে তেলে ছেড়ে দিতে হবে।
- 8
একপিঠ লাল লাল হলে অন্যদিকে উল্টে দিতে হবে।
- 9
এভাবে দুই দিক ভালো করে ভাজা হলে কড়াই থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন চিংড়ি মাছের বড়া।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16230030




মন্তব্যগুলি