ঢেঁড়স ভাজা (dheras bhaja recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ঢেঁড়স পাঁচ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে গোটা অবস্থায়।
- 2
এরপর জল থেকে তুলে উপরের বোটাটি ছুরি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।
- 3
কড়াইতে সরষের তেল দিতে হবে।
- 4
তেল গরম হলে ছোট ছোট করে কেটে রাখা ঢেঁড়স দিয়ে দিতে হবে।
- 5
এরপর নুন হলুদ দিতে হবে।
- 6
ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে দুই মিনিট।
- 7
2 মিনিট পর আবার ঢাকা খুলে নাড়তে নাড়তে সামান্য জলের ছিটা দিতে হতে পারে।
- 8
এরকমভাবে একটু পরে ঢেঁড়স নরম হয় সিদ্ধ হয়ে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ঢেঁড়স ভাজা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16239142




মন্তব্যগুলি