টক ঝাল মিষ্টি আমের আচার

Tanjila Hossain @tanjila_26011975
#mango magic recipe গরমে এই আমের আচার খেলে খুব ভালো লাগবে। রুচি বাড়বে ও ক্ষিদে ও বাড়বে।
টক ঝাল মিষ্টি আমের আচার
#mango magic recipe গরমে এই আমের আচার খেলে খুব ভালো লাগবে। রুচি বাড়বে ও ক্ষিদে ও বাড়বে।
রান্নার নির্দেশ
- 1
গ্যাস এর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সরিষার তেল গরম করে নিতে হবে। তারপর এক এক করে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এইবার আম গুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। শুকনা মরিচ দিয়ে ভালো করে নাড়া চারা করে চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে।
- 2
চিনি গলে যাওয়া র পর ভিনিগার দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে।
- 3
যখন মাখা মাখা হয়ে আসবে তখন পাঁচ ফোড়ন গুঁড়া দিয়ে ভালো করে নাড়া চারা করে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে একটা কাঁচের বোতলে ভরে রোদে দিতে হবে।
- 4
হয়ে গেলো আমার টক ঝাল মিষ্টি আমের আচার।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16242707



মন্তব্যগুলি