কাঁচকলা ও বেসনের চপ
এটা ও একটি মজার খাবার
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু ও কাঁচ কলা সিদ্ধ করে ভালো করে মেখে নিতে হবে। তারপর এক এক করে সব মসলা গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 2
মাখানো কাঁচ কলা ও আলু সিদ্ধ কে গোল গোল করে চপের আকার দিতে হবে।
- 3
বেসন টা কে ভালো করে লবন ও মরিচের গুঁড়া দিয়ে তাতে অল্প একটু বেকিং সোডা দিয়ে, কালোজিরা দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 4
গ্যাস এর চুলায় কড়াই বসিয়ে তাতে সয়াবিন তেল গরম করে নিতে হবে। তারপর বেসনের গোলায় চপ গুলো চুবিয়ে নিয়ে ভেজে নিতে হবে।
- 5
তারপর সার্ভিং প্লেটে হট টমেটো সস দিয়ে পরিবেশন করতে হবে।
- 6
হয়ে গেলো মজার কাঁচ কলা ও বেসনের চপ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16242779




মন্তব্যগুলি