ডাব চিংড়ি (daab chingri recipe in Bengali)

#js
জামাইষষ্ঠী আরো একটি অনবদ্য রান্না হলো এই ডাব চিংড়ি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে শাশ আলা ডাব টা থেকে শাশ গুলো বের করে নিতে হবে। এর পর চিংড়ি মাছ টা ভালো ভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে।
- 2
তার পর কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত নারকেলের শাশ সব এক সাথে মিক্সিতে দিয়ে গুড়ো করে নিতে হবে এর পর ওর মধ্যে নারকেলের দুধ টা দিয়ে আরো একবার ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।
- 3
তার পর ঐ পেস্ট টা দিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ গুলো ভালো ভাবে মিশিয়ে ওর মধ্যে সর্ষে তেল নারকেলের দুধ দিয়ে ভালো ভাবে মাখিয়ে নিতে হবে তার পর যে ডাব টার শাশ তুলে নেওয়া হয়েছিল ওর মধ্যে একটা একটা করে চিংড়ি মাছ আর পেস্ট টা পুরো ঢেলে দিতে হবে তার ভেতর চেরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে মুখ টা বন্ধ করে দিতে হবে আটা মুখের চারিদিকে লাগিয়ে ভালো ভাবে আটকে নিতে হবে যাতে করে খুলে না যায়। এর পর পেসার কুকারে জল গরম করে ডাবটা জলে বসিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে আটকে দিতে হবে।
- 4
এর পর ৩০ মিনিট পরে প্রসারকুকার ঠান্ডা হলে ঢাকনা খুলে দিয়ে ডাব চিংড়ি টা নামিয়ে নিতে হবে। এর পর আটা লাগানো মুখ টা খুলে নিয়ে সাজিয়ে দিতে হবে।
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (3)