নিরামিষ মোচার ঘন্ট (niramish mochar ghonto recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মোচা মিহি করে কুচিয়ে নিতে হবে।
- 2
এর পর কড়াইতে সামান্য নুন হলুদ দিয়ে মোচা ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিতে হবে।
- 3
এরপর জল ফেলে দিয়ে মোচা খুব ভালো করে চটকে নিতে হবে।
- 4
এরপর ছোলা সেদ্ধ করে নিতে হবে নুন দিয়ে ।
- 5
আলু খুব মিহি করে ডুমো ডুমো করে কেটে নিতেহবে।
- 6
এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা সাদা জিরে শুকনো লঙ্কা দিতে হবে।
- 7
এরপর আলু দিতে হবে।
- 8
আলু লাল লাল করে ভাজা হলে আদাবাটা দিতে হবে।
- 9
এরপর নুন,হলুদ,জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে।
- 10
এরপর মোচা দিয়ে দিতে হবে।
- 11
এরপর ছোলা দিতে হবে।
- 12
খুব ভাল করে নাড়িয়ে গ্যাসের আচ মাঝারি করে দিতে হবে।
- 13
এভাবে একদম মাঝারি আঁচে রেখে মোচা আলু ছোলা খুব ভালো করে মাঝে মাঝে নাড়তে হবে।
- 14
এরপর উপর থেকে গরম মসলা, চিনি, ঘি ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন নিরামিষ মোচার ঘন্ট।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16289160




মন্তব্যগুলি