রাজমা কারি (Rajma Curry recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে রাজমা জলে ভালো করে ধুয়ে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে হবে।
- 2
এরপর কড়াতে তেল গরম করে তেজপাতা, বড়ো এলাচ, গোটা জিরে ফোড়ন দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে, টমেটো কুচি, আদা ও রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও স্বাদমতো লবণ ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ করা রাজমা দিয়ে ভালো করে কষে নিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে।
- 3
এবার ঢাকা খুলে গ্ৰেভি ঘন হয়ে এলে কাঁচা লঙ্কা কুচি,ধনেপাতা কুচি ও গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16296577







মন্তব্যগুলি