চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন এর টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে তাতে ২ টেবিল চামচ টক দই,২ টেবিল চামচ আদাবাটা ও রসুনবাটা, 2 চা চামচ লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,2 টেবিল চামচ বিরিয়ানি মশলা ও ২ ঢাকনা গোলাপ জল দিয়ে ভালোভাবে মাখিয়ে ৪ থেকে ৫ ঘন্টা ম্যারিনেট করে নিতে হবে।
- 2
সেদ্ধ করা আলু,ডিম হালকা তেলে ভালোভাবে ভেজে নিতে হবে
- 3
বাসমতি চাল আগের থেকে আধঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে,তারপর জল ধরিয়ে নিতে হবে । তারপর হাঁড়িতে জল নিয়ে ফুটতে শুরু করলে তাতে সামান্য নুন, অল্প শাহী জিরা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে তাতে ওই চালগুলো ফেলে দিয়ে তাতে ২ টেবিল চামচ সাদা তেল দিয়ে মোটামুটি ৭ থেকে ১০ মিনিট ফুটিয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে ।
- 4
হাঁড়িতে সামান্য সাদা তেল ও সামান্য ঘি নিয়ে তাতে পেঁয়াজ কুচি গুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে হালকাভাবে ভেজে নিতে হবে ।তারপর তাতে ওই ম্যারিনেট করা চিকেন এর টুকরোগুলো দিয়ে বেশি আঁচে ৭ থেকে ১০ মিনিট ভালোভাবে নাড়তে হবে । এরপর তাতে আলু আর ডিম দিয়ে হালকা আঁচে নাড়তে হবে মোটামুটি ২ মিনিট ।
- 5
তারপর এর উপরে রাইস দিয়ে তাতে সামান্য বিরিয়ানি মশলা, সামান্য নুন ছড়িয়ে দিতে হবে ।তারপর হালকা গরম দুধে হলুদ ফুড কালার গুলে নিয়ে তাতে কেশর দিয়ে কিছুক্ষণ রেখে মিশ্রণটি চামচে করে রাইসের উপরে ছড়িয়ে দিতে হবে। এরপর ২ ঢাকনা গোলাপ জল ও অল্প মিঠা আতর চামচে করে নিয়ে ছড়িয়ে দিতে হবে। এরপর হাঁড়ির মুখ ভালোভাবে বন্ধ করে দিতে হবে । এমনভাবে হালকা আঁচ করে একটা তাওয়ার উপরে হাঁড়িটিকে বসিয়ে নিয়ে সেটাকে মোটামুটি ৫ মিনিট রেখে দিতে হবে । ব্যাস চিকেন বিরিয়ানি রেডি। গরম গরম
পরিবেশন করুন রায়তার সাথে ।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি