ছানার জিলিপি (chhanar jalebi recipe in bengali)

#ry
জগন্নাথ প্রভুর ভোগের মধ্যে আমি ছানার জিলিপি বানিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর খেতেও ততটাই সুন্দর আর একদম নরম ও তুলতুলে।
ছানার জিলিপি (chhanar jalebi recipe in bengali)
#ry
জগন্নাথ প্রভুর ভোগের মধ্যে আমি ছানার জিলিপি বানিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর খেতেও ততটাই সুন্দর আর একদম নরম ও তুলতুলে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুধ ফুটিয়ে ছানা করে নিতে হবে এবং খুব ভালো করে জাঁক দিয়ে ছানার জল ঝরিয়ে নিতে হবে।খোয়া টা গ্রেট করে নিতে হবে।
- 2
এবার ছানা,খোয়া,ময়দা,গুঁড়ো দুধ, সুজি,ঘি,গুঁড়ো চিনি ও বেকিং পাউডার সব একসাথে মিশিয়ে খুব ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে একটি নরম ডো তৈরী করে নিতে হবে।
- 3
তারপর এই ডো থেকে ছোট ছোট বল গড়ে,লম্বা লম্বা করে ঠিক জিলিপির মতো সেপ গড়ে নিতে হবে। সব গুলো এভাবে তৈরি করে নিতে হবে ।
- 4
এবার কড়াইতে পরিমাণ মতো চিনি দিয়ে, ২ টি থেঁতো এলাচ ও লেবুর রস দিয়ে ফুটিয়ে না মোটা না পাতলা সিরা তৈরি করে নিতে হবে।
- 5
তারপর কড়াইতে তেল গরম করে, খুব কম আঁচে সব জিলিপি লাল করে ভেজে তুলে নিতে হবে । আর এগুলো চিনির সিরার মধ্যে ডুবিয়ে ১ ঘন্টার জন্য রেখে দিতে হবে।
- 6
তারপর ১ ঘন্টা পর চিনির রস থেকে তুলে জিলিপি পরিবেশন করতে হবে। এখন তৈরী আমার নরম তুলতুলে সুস্বাদু জিলিপি নিজের পছন্দ মত পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি