রান্নার নির্দেশ
- 1
প্রথমে লাল শাক গুলোকে ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে সেগুলো এক ইঞ্চি পরিমাণ কুচি করে কেটে নিতে হবে।
- 2
একটি কড়াইতে লাল শাকগুলো দিয়ে তার মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। শাকটা ঢাকা দেওয়া যাবে না কারণ শাক থেকে অনেক পানি বের হয় ।
- 3
শাকটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে অন্য একটি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে লাল শাক দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে।
- 4
শুকনা মরিচ গুলো একটু তেলে ভেজে নামিয়ে গুঁড়ো করে শাকের উপর ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন লাল শাক ভাজা।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16341859




মন্তব্যগুলি