মেক্সিকান চিকেন টাকোস(Mexican chicken tacos recipe in Bengali)

#MM3
#WEEK3
চিকেন টাকোস একটি ম্যাক্সিকান রেসিপি। এটি খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর। এটি তৈরি করার প্রধান উপাদান গুলি হল, টাকোস শেল, সালসা, ফাজিটা, গুয়াকামোল। আমাদের এখানে অ্যাভোকাডো খুব বেশি পাওয়া যায় না তাই আমি অ্যাভোকাডো র পরিবর্তে কাঁচা আম ব্যবহার করেছি। এটি অত্যন্ত লোভনীয় একটি রেসিপি, এটা বাচ্চারা ভীষণ পছন্দ করে।
মেক্সিকান চিকেন টাকোস(Mexican chicken tacos recipe in Bengali)
#MM3
#WEEK3
চিকেন টাকোস একটি ম্যাক্সিকান রেসিপি। এটি খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর। এটি তৈরি করার প্রধান উপাদান গুলি হল, টাকোস শেল, সালসা, ফাজিটা, গুয়াকামোল। আমাদের এখানে অ্যাভোকাডো খুব বেশি পাওয়া যায় না তাই আমি অ্যাভোকাডো র পরিবর্তে কাঁচা আম ব্যবহার করেছি। এটি অত্যন্ত লোভনীয় একটি রেসিপি, এটা বাচ্চারা ভীষণ পছন্দ করে।
রান্নার নির্দেশ
- 1
টাকোস শেল: ১/২ কাপ ময়দার সাথে ১ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার, ১/৪ চামচ হলুদ গুঁড়ো,পরিমাণ মতো নুন ও ১/২ চামচ মিক্স হার্বস ও ১ চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে, অল্প অল্প করে জল দিয়ে, মেখে নিতে হবে। এবার এটি ১/২ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে।
- 2
১/২ ঘন্টা পর এই মাখানো থেকে লেচি কেটে, একেবারে পাতলা করে বেলে নিতে হবে, কর্ণ ফ্লাওয়ার এর সাহায্যে, এবং কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিতে হবে। তেল গরম করে এগুলো ভেজে, গরম থাকা কালিন তুলে, একটি কাপরের উপরে নিয়ে, একটি বেলন মাঝখানে রেখে, দুদিক থেকে চেপে রাখতে হবে ১ মিনিট। এভাবে টাকোস শেল তৈরি করে নিতে হবে।
- 3
সালসা:সালসা বানানোর জন্য আমি, একটি বাটিতে পিঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, বাঁধা কপি কুচি,কাঁচা লঙ্কা কুচি, ১/২ চামচ ভাজা জিরে, ১/২ চামচ গোলমরিচ গুঁড়ো, ১ চামচ পাতি লেবুর রস ও পরিমাণ মতো নুন দিয়ে,খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার সালসা রেডি।
- 4
গুয়াকামোল: গুয়াকামোল সাধারণতঃ অ্যাভোকাডো দিয়ে, তৈরি করা হয় এটি টক স্বাদের একটি ফল,আমাদের এখানে এটি খুব বেশি পাওয়া যায় না, তাই আমি এর পরিবর্তে কাঁচা আমের পেস্টের সাথে ১ চামচ কাঁচা লঙ্কা ও পার্সলে বাটা, ২ টেবিল চামচ ক্রিম, ১ চামচ লেবুর রস ও পরিমাণ মতো নুন মিশিয়ে, গুয়াকামোল বানিয়ে নিয়েছি।
- 5
ফাজিটা:মেক্সিকান রা বিভিন্ন সবজির সাথে চিকেন ফ্রাই করা কে ফাজিটা বলে থাকেন। আমি এই ফাজিটা বানানোর জন্য একটি কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে,পিঁয়াজ ও রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে, গাজর কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এরমধ্যে টমেটো ও ক্যাপ্সিকাম কুচি দিয়ে একটু ভাজা হলে চিকেন দিয়ে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেলে এরমধ্যে পরিমাণ মতো নুন ও ১/২চামচ গোলমরিচ গুঁড়ো ও ১/২ চামচ ভাজা জিরে দিয়ে,১/৪ চামচ পাপরিকান পাউডার ও ১/২ চামচ মিক্স হার্বস,১ চামচ মেক্সিকান সস মিশিয়ে ফাজিটা বানিয়েছি।
- 6
চিকেন টাকোস: এবার চিকেন টাকোস বানানোর সমস্ত উপকরণ এক জায়গায় নিয়ে নিলাম।
- 7
সবার প্রথমে টাকোস শেল গুলো পরপর সাজিয়ে নিতে হবে। এবার এই শেলের মধ্যে,প্রথমে বাঁধা কপির স্লাইস দিয়ে, তার উপর ভাজা চিকেন বা ফাজিটা দিয়ে, তার উপর সালসা দিয়ে, একেবারে উপরের অংশে গুয়াকামোল দিয়ে, ফিলিং করে, পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes






















মন্তব্যগুলি (4)