তেল ছাড়া ঝটপট কাঁচা আমের কুচি আচার

তেল ছাড়া ঝটপট আমের এই আচারটি আমি বানিয়ে ছিলাম আমার পরিবারের সদস্যদের জন্য।
তেল ছাড়া ঝটপট কাঁচা আমের কুচি আচার
তেল ছাড়া ঝটপট আমের এই আচারটি আমি বানিয়ে ছিলাম আমার পরিবারের সদস্যদের জন্য।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে
আম গুলো কে ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিতে হবে টিস্যু দিয়ে। - 2
পাঁচফোড়ন গুলোকে হালকা করে ভেজে গুড়ো করে নিতে হবে।
পাঁচফোড়ন এর পরিবর্তে শুধূ জিরা গুড়া দিতে পারেন। - 3
এরপর গ্রেটার এর সাহায্যে আমগুলোকে কুচি কুচি করে নিতে হবে।
- 4
এরপরে
একটি ফ্রাইপ্যানে কুচি করা আম গুলো দিয়ে চিনি দিয়ে নাড়তে থাকতে হবে।
চিনি এবং আম দিয়ে যখন পানি বের হতে শুরু করবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে এবং কিছুক্ষণ পর পর নাড়তে হবে।
পানি শুকিয়ে আসার আগ দিয়ে শুকনা মরিচ, শুকনা মরিচ গুড়া এবং এক চিমটি লবণ দিতে হবে।
আপনাদের ইচ্ছে হলে ফুড রংও ব্যবহার করতে পারেন।
তারপরে ৫-৭ মিনিট রেখে ভালো করে নাড়াচাড়া করলেই তৈরি হয় যাবে
তেল ছাড়া মজাদার মিষ্টি আমের আচার।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি