থোড় ছেঁচকি (Thor Chenchki Recipe In Bengali)

Samita Sar @cook_25646655
থোড় ছেঁচকি (Thor Chenchki Recipe In Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে থোর কুচিয়ে নিয়ে হলুদ জলে ভিজিয়ে রাখবো, যাতে কালো না হয়।
- 2
এবার ১/২ চামচ নুন ও অল্প জল দিয়ে কুকারে ২টো সিটি মেরে নেবো
- 3
এবার ঠান্ডা হলে একটু চটকে নেবো
- 4
কড়াইয়ে ২চামচ সর্ষের তেল দিয়ে সর্ষে ও লঙ্কা ফোড়ন দিয়ে সুগন্ধ বেড়োলে থোর,নুন,চিনি ও হলুদ,লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে অল্প আঁচে ঢাকা দিয়ে রান্না করবো।
- 5
মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তে হবে, যেহেতু আগে সেদ্ধ করে নিয়েছি তাই আর জল লাগবে না।
- 6
থোর বেশ নরম হয়ে গেলে সর্ষে ও পোস্ত বাটা দিয়ে আরও মিনিট ৫ নাড়তে হবে ।
- 7
এবার বেশ মাখো মাখো হয়ে এলে ১চামচ সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে।গরম ভাতের সঙ্গে দারুন উপাদেয়।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16385116



মন্তব্যগুলি (2)
Yummy