রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা বাটিতে ডিম আর চিনি ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর এতে তেল ও ভ্যানিলা এসেন্স দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একে একে দুধ এবং শুকনা উপাদান গুলো দিয়ে মিশিয়ে নিলেই পুরো ব্যাটারটি তৈরি হয়ে যাবে।
- 2
এরপর চুলায় একটা ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো গোলা দিয়ে তৈরি করে নিন প্যানকেক। কেকের এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলতে হবে। এ সময় চুলার জাল লো থেকে সামান্য বেশি থাকবে।
- 3
কেউ যদি চিনি খেতে না চান তবে ব্যাটারে চিনি না মিশিয়ে কেক বানানোর পর তার উপর মধু ছড়িয়ে খেতে পারে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16382947




মন্তব্যগুলি