ডিম পিয়াজু
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পেঁয়াজকুচির মধ্যে কাঁচা মরিচ কুচি ধনেপাতা কুচি লবণ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখতে হবে । পেঁয়াজ টা একটু নরম হয়ে আসলে তার মধ্যে ডিম চালের গুড়া ও বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 2
এরপর একটা কড়াইতে তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে তার মধ্যে অল্প অল্প করে পেঁয়াজ মাখা ছেড়ে দিতে হবে। এ সময় চুলোর জালটা মিডিয়াম আচে রাখতে হবে।
- 3
একপাশে বাদামি কালার হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিতে হবে । এভাবে নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ডিম পেঁয়াজু ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16388439




মন্তব্যগুলি