ব্রেড চকলেট বিস্কুট কেক(Bread chocolate biscuit cake recipe in bengali)

Barnali Debdas @cook_35312739
ব্রেড চকলেট বিস্কুট কেক(Bread chocolate biscuit cake recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
চকলেট বিস্কুট গুলো মিক্সিতে গুঁড়ো করে নিবেন।এরপর পাউরূটির কোনাগুলি চাকু দিয়ে কেটে নিবেন।
- 2
তারপর চকলেট বিস্কুটের গুঁড়োর মধ্যে দুধ ও চিনি দিয়ে ভালো ভাবে গুলিয়ে নিবেন।এরপর ডিশে ৪টি পাউরূটি নিন।এরপর চিনি ও জল একসঙ্গে গুলিয়ে নিন।পাউরূটির উপর চিনি ও জলের মিশ্রনটা একটি ব্রাশ দিয়ে মাখিয়ে নিবেন।এরপর পাউরুটির উপরে চকলেট বিস্কুটের মিশ্রনটা দিয়ে দিবেন।
- 3
আবার উপরে ৪টি পাউরূটি দিয়ে দিন।তার উপরে চিনির সিরাটা দিয়ে দিন।এরপর পাউরূটির উপরে চকলেট বিস্কুটের মিশ্রনটা দিয়ে দিন।চকলেট বিস্কুটের গুড়ো গুলি লুচির মতো মেখে গোলাপ ফুল বানিয়ে নি ন।কেকটার চারপাশে গোলাপ ফুল গুলো সাজিয়ে নিন।এরপর ১/২ঘন্টা ফ্রিজে রেখে দিবেন।১/২ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে ব্রেড চকলেট বিস্কুটের কেকটি চেরি দিয়ে সাজিয়ে নিন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16403040




মন্তব্যগুলি