ডিমের দোপেঁয়াজা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিম সিদ্ধ করে ছিলে নিতে হবে।এরপর ডিমে একটু হলুদ গুড়া,মরিচগুড়া ও লবণ মেখে,তেলে সামান্য ভেজে তুলে রাখতে হবে।
- 2
রান্নার কড়াইতে তেল দিয়ে পেয়াজকুচি দিতে হবে।পেয়াজকুচি ভেজে লালচে হয়ে আসলে এতে আদা ও রসুনবাটা দিয়ে কষাতে হবে দুমিনিট।
- 3
এরপর হলুদগুড়া, মরিচগুড়া ও গরম মশলাগুড়া দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে আধা কাপ পানি দিতে হবে।এরপর মশলায় বলক আসলে এতে কাচামরিচ চিরে দিতে হবে।
- 4
এরপর এতে ভেজে রাখা সিদ্ধ ডিমগুলো দিয়ে দিতে হবে।এরপর ঢেকে রান্না করতে হবে দুমিনিট।
- 5
দুমিনিট পর নামিয়ে নিতে হবে।ব্যাস মজাদার ডিমের দোঁপেয়াজা তৈরী।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16432573






মন্তব্যগুলি (2)