লাউ চিংড়ি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে লাউ গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে । চিংড়ি মাছগুলো বেছে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে ।
- 2
এরপর চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে অল্প গরম করতে হবে।। গরম হলে তার মধ্যে পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে।
- 3
বাদামি হয়ে এলে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভাজতে হবে। তারপর একে একে তার মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আদা বাটা টমেটো কুচিদিয়ে কষাতে হবে।
- 4
কষানো হয়ে গেলে তার মধ্যে লাউ দিয়ে দিতে হবে। লাউ ৫ মিনিট কষানোর পর তার মধ্যে চিনি ও এককাপ পানি দিয়ে আবারো কষাতে হবে । কষানোর সময় চুলার জ্বালটা লো আচে রাখতে হবে এভাবে যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ কষাতে হবে । সিদ্ধ হয়ে গেলে হালকা ঝোল রেখে নামিয়ে ফেলতে হবে ।
Made this recipe? Share a Cooksnap!
Let Nasrin Ara Chowdhury know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি