ভাপা ইলিশ (bhapa ilish recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ইলিশ মাছ ধুয়ে নুন-হলুদ মাখিয়ে রাখতে হবে ৫ মিনিট।
- 2
সরষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ ও সরষের তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে।
- 3
এই মিশ্রণটি একটি টিফিন বাক্সে ঢেলে, তাতে নুন-হলুদ মাখানো ইলিশ মাছ ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে, সামান্য জল দিতে হবে।
- 4
এবার একটি কড়াইতে জল দিয়ে ফুটে উঠলে টিফিন বাক্স বন্ধ করে ভাপে বসাতে হবে ১৫ মিনিটের জন্য।
- 5
১৫ মিনিট পর আঁচ বন্ধ করে দিতে হবে। একটু ঠাণ্ডা হলে ঢাকনা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার ভাপা ইলিশ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16488178








মন্তব্যগুলি