রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ গুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে কড়াইতে তেল গরম করে হালকা ভেজে তুলে রাখতে হবে
- 2
তারপর ঐ তেলে কালোজিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে লম্বা করে কাটা বেগুন দিতে হবে। একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে
- 3
তারপর তাতে জিরে গুড়ো, লংকা গুড়ো আর চেরা কাঁচা লংকা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষে নিতে হবে।
- 4
কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা মাছ গুলো দিয়ে ফুটতে দিতে হবে ।
- 5
ফুটে উঠলে আচঁটা কমিয়ে ৩-৪ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা তুলে হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16512581










মন্তব্যগুলি