চারা মাছের ঝোল ণ(chara macher jhol recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ গুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে কড়াইতে তেল গরম করে ভেজে তুলে রাখতে হবে।
- 2
তারপর কড়াইতে তেল গরম করে কালোজিরে ফোড়ন দিয়ে ঝিঙে গুলো দিতে হবে। তারপর নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে তারপর তাতে পেঁয়াজ বাটা দিয়ে কিছু ক্ষণ নাড়তে হবে।
- 3
তারপর তাতে আদা কাঁচা লংকা বাটা,জিরে গুড়ো আর লংকা গুড়ো দিয়ে সাথে একটু জল দিয়ে ভালোভাবে মশালার কষতে হবে।
- 4
মশলাটা কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে । ফুটে উঠলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে ৫ মিনিটের জন্য আঁচটা কমিয়ে ঢেকে দিতে হবে ।
- 5
তারপর ঢাকা তুলে কিছু ক্ষণ ফুটিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে ।তারপর পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16540748





মন্তব্যগুলি