রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ ও মরিচের গুড়া মাখিয়ে ভেজে নিতে হবে। আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে লবণ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে তেলে ভেজে নিতে হবে।
- 2
তারপর একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দিয়ে হালকা বাদামী করে নিয়ে অল্প পানি দিয়ে তার মধ্যে সব মশলা ও টমেটো কুচি দিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে ।
- 3
পানি ফুটে উঠলে তার মধ্যে আলু ও মাছগুলো ছেড়ে দিতে হবে। ঝোলটা ঘন হলে তার উপর ধনেপাতা কুচে ছড়িয়ে দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16546197








মন্তব্যগুলি