ভেজিটেবল বাসমতী পোলাও (vegetable basmati pulao recipe in Bengali)

#FF2
পূজো শেষ হলেও পূজোর রেশ কিন্তু কাটে নি,দেওয়ালী, ভাইফোঁটা কিন্তু এখনো বাকি ,তাই ভাইফোঁটা স্পেশাল রয়েছে বাসমতি পোলাও,পদ্ধতি ও উপকরণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

রান্নার নির্দেশ
- 1
আগে থেকেই চাল ভিজিয়ে রাখুন ১ ঘন্টা তার পর জল ঝরিয়ে রাখুন। এবার হাঁড়িতে জল দিন পরিমাণ মতো ভাত করে নেওয়ার জন্য। তারমধ্যে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে ঝরঝরে ভাত তৈরী করে নিন।তেল দিলে ভাত গায়ে গায়ে লাগবে না।
- 2
কড়াই এ ঘি দিয়ে লো হিটে রাখুন তারপর ফোঁড়ন দিন এবং তার মধ্যে গাঁজর কুচি,ক্যাপ্সিকাম কুচি ও বিনস্ দিয়ে মিডিয়াম হিটে ভাঁজতে থাকুন ৮-১০ মিনিট।
- 3
স্বাদমতো নুন দিন তারপর ভাত দিয়ে দিন, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিন ও চিনি মিশিয়ে দিন ও ধীরে ধীরে ওপরের ভাত নিচে ও নিচের ভাত ওপরে তুলে নাড়াচাড়া করুন একদম লো হিটে।
- 4
৫/৬ মিনিট পর কাজুবাদাম ছড়িয়ে নামিয়ে নিন। তৈরী হয়ে গেলো ঝুরঝুরে বাসমতি পোলাও।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি