চিকেন বিরিয়ানি(Chicken Biriyani Recipe In Bengali)
#FF3
পূজোর সময় বানিয়েছি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাল ধুয়ে আধঘণ্টা মতো ভিজিয়ে রেখেছি, এরপর জল ঝড়িয়ে নিয়েছি।
- 2
পেঁয়াজ কুচি করে কেটে ১চামচ নুন মাখিয়ে মিনিট ১৫ রেখেছি যাতে নরম ও হবে আর ভাজা ও তাড়াতাড়ি হবে
- 3
এবার কড়াইয়ে ১/২ কাপ তেল গরম করে পেয়াঁজ দিয়ে অল্প আচে লাল করে ভেজে তুলে নিতে হবে
- 4
এবার মাংস ম্যরিনেশনের জন্যে উপরোক্ত সব মশলা, কিছুটা ভাঁজা পেঁয়াজ ও ৩চামচ পেঁয়াজের তেল দিয়ে ভালো করে মেখে ১/২ ঘন্টা রেখে দিতে হবে।
- 5
হাড়িতে জল বসিয়ে ২চামচ নুন,২-৩টে ছোট এলাচ,দারচিনি টুকরো,১টুকরো জয়িত্রি,৪টে লবঙ্গ,২টো কাচা লঙ্কা ও ২চামচ তেল দিয়ে জল ফুটতে দিতে হবে।জল ভালো করে ফুটে গেলে চাল দিয়ে ৮০ শতাংশ ফুটে গেলে নামিয়ে জল ঝড়িয়ে নিতে হবে।
- 6
এবার ঐ কড়াইয়ে আরো ও একটু তেল দিয়ে প্রথমে আলুতে নুন,হলুদ মাখিয়ে ভেজে তূলে রাখতে হবে,এবার ম্যারিনেট করা মাংস দিয়ে অল্প আঁচে।কষাতে হবে।ঢেকে রান্না করতে হবে।
- 7
এবার ভাঁজা আলু দিতে হবে।গোলাপ ও কেওড়া জল দিতে হবে।মাংস যখন ৮০ শতাংশ সেদ্ধ হয়ে যাবে তখন মাংস গুলো গ্ৰেভি থেকে তুলে নিতে হবে।
- 8
আর ঐ গ্ৰেভির ওপরে থাকা তেল কিছুটা তুলে রাখতে হবে।
- 9
এবার দমে বসানোর জন্যে একটি হাড়িতে প্রথমে মাংসের গ্ৰেভি দিয়ে ওপরে ১স্তর চাল বিছিয়ে ওপরে মাংসের ৩-৪ টুকরো,২-৩টে আলু ও ২-৩টে ডিম দিয়ে কিছুটা বেরেস্তা,১/২চামচ বিরিয়ানি মশলা,ধনেও পুদিনা পাতা কুচি দিয়ে আবার ও কিছুটা চাল,ডিম ও আলু,বিরিয়ানি মশলা দিয়ে এভাবে তিন স্তর দিয়ে লাষ্টে বিরিয়ানি মশলা, ধনেও পুদিনা পাতা কুচি ও গ্ৰেভির তেল ছড়িয়ে দিলাম
- 10
এবার হাড়ির ঢাকনা দিয়ে ওপরে আটার লেয়ার দিয়ে আটকে একটা চাটুর ওপর বসিয়ে ২০ মিনিট মতো লোফ্লেমে দমে বসিয়ে রেখেছি।
- 11
২০ মিনিট বাদে গ্যাস বন্ধ করে আরোও আধঘণ্টা দমে বসিয়ে রেখে ছি।
- 12
এবার প্লেটে সাজিয়ে স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করলাম
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (8)