ভোগের খিচুড়ি (Bhoger khichdi recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মুগ ডাল শুকনো খোলায় ভেজে তুলে নিন এবং সব ভাল ধুয়ে ভিজিয়ে রাখুন
- 2
জল গরম করে নিন নুন ও হলুদ দিয়ে, ফুটলে ডাল দিয়ে দিন এবং অর্ধেক সিদ্ধ করে নিন।এবার আগের থেকে ভিজিয়ে রাখা চাল ধুয়ে দিয়ে দিন
- 3
অন্য দিকে তেল গরম করে তাতে জিরা, মৌরি,জোয়ান, তেজপাতা ও হিং দিয়ে দিন এবং সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করুন
- 4
একটি বাটিতে সব গুঁড়ো মশলা জলদিয়ে গুলে নিন, আদা বাটা তেলে দিয়ে ভালো করে কষিয়ে মশলা দিয়ে দিন এবং ভাল করে ভাজুন, নারকেল কোরা দিয়ে মিশিয়ে নিন
- 5
চাল ভাল সিদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দিন এবং ভাল করে মিশিয়ে নিন, নারকেল কুচি তেল দিয়ে ভেজে ওপরে দিয়ে দিন এবং নামিয়ে নিন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16597650








মন্তব্যগুলি