ব্রেড পিজ্জা স্যান্ডউইচ (Bread pizza sandwich recipe in Bengali)

Sumana Mukherjee @Sumana_79
পুজোর দিনগুলোতে সবাই একটু অন্যরকম খেতে পছন্দ করে। তাই সকালের জলখাবারে এইরকম একটা মেনু থাকলে বাচ্চা থেকে বড়ো সবার মুখে হাসি থাকে।
ব্রেড পিজ্জা স্যান্ডউইচ (Bread pizza sandwich recipe in Bengali)
পুজোর দিনগুলোতে সবাই একটু অন্যরকম খেতে পছন্দ করে। তাই সকালের জলখাবারে এইরকম একটা মেনু থাকলে বাচ্চা থেকে বড়ো সবার মুখে হাসি থাকে।
রান্নার নির্দেশ
- 1
সমস্ত উপকরণ একজায়গায় জোগাড় করে নিতে হবে।
- 2
পাউরুটির স্লাইজ গুলোর একদিকে পিজ্জা পাস্তা সস্ মাখিয়ে নিতে হবে।
এখন তিনটে স্লাইজের উপর টমেটো কুঁচি, পেঁয়াজ কুঁচি, নুন, গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো ও মিক্সড হার্ব দিয়ে একটা করে চিজ স্লাইজ রাখতে হবে। - 3
এবার এর ওপরে সস্ মাখানো পাউরুটির স্লাইজ দিয়ে ঢেকে স্যান্ডউইচ গুলো রেডি করে নিতে হবে।
- 4
প্যান গরম করে বাটার দিয়ে স্যান্ডউইচ গুলোর দুপিঠ লালচে করে ভেজে নিলেই রেডি টেস্টি টেস্টি ব্রেড পিজ্জা স্যান্ডউইচ।
- 5
গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16599317

মন্তব্যগুলি (4)