সব্জী ডাল (Sabji Dal Recipe In Bengali)

Samita Sar @cook_25646655
এই সময় অনেক রকম সবজি পাওয়া যায়,তাই বানিয়ে নিলাম সবজি ডাল
সব্জী ডাল (Sabji Dal Recipe In Bengali)
এই সময় অনেক রকম সবজি পাওয়া যায়,তাই বানিয়ে নিলাম সবজি ডাল
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুটো ডাল একসাথে ভিজিয়ে রেখে ২-৩ ঘন্টা মতো,তারপর ভালো করে ধুয়ে নিতে হবে
- 2
কুকারে ডাল,২টো লঙ্কা, গাজর ও টমেটো কুচি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
- 3
এবার কড়াইয়ে তেল গরম করে উপরোক্ত ফোড়ন দিয়ে সুগন্ধ বেড়োলে ক্যাপসিকাম ও ফুলকপি দিয়ে,নুন ও হলুদ ও দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে।বাদাম দিতে হবে, নাড়াচাড়া করে টমেটো পিউরি ও একটু জল দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে কপি সেদ্ধ হতে দিতে হবে।
- 4
সবজি ভাজা ও সেদ্ধ হলে আদা বাটা ও লঙ্কা গুড়ো দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ ডালও অল্প জল দিয়ে নাড়িয়ে,পরিমান মতো নুন ও চিনি দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে।
- 5
ডাল হয়ে গেলে গরমমশলা গুড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে, রুটি বা ভাতের সঙ্গে খুব ভালো লাগে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16623607





মন্তব্যগুলি (2)