রান্নার নির্দেশ
- 1
পিৎজার ডো এর জন্য উপরের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে হালকা গরম জল দিয়ে ভালো করে মেখে পনেরো মিনিট এর জন্য রেস্ট এ রেখে দিতে হবে।
- 2
পিজ্জার পুর এরজন্য প্রথমে একটি কড়াই গ্যাস এর চুলায় বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে ভালো করে পিয়াজের সাথে উপরের সব উপকরণ মসলা গুঁড়া এক সাথে নাড়তে হবে। কষানো হয়ে গেলে চিকেন কিমা দিয়ে ভালো নাড়তে হবে যখন কষানো হয়ে গেলে পাউডার দুধ এক চামচ মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে।
- 3
আর এই দিকে ডো ফুলে ডাবল হয়ে গিয়েছে। পিৎজা প্লেটে তেল ব্রাশ করে ডো টাকে রুটির মতো করে সেপ দিয়ে তাতে টপিং দিতে হবে চিকেন কিমার পুর টা ।
- 4
তারপর হট টমেটো সস, পিয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি ও মজরেলা চিজ দিয়ে সাজিয়ে ইলেকট্রিক ওভেন এ 10মিনিট প্রি হিট দিয়ে 180"ডিগ্রী সেন্টিগ্রেড তাপে পিৎজা টা বেক করে নিতে হবে।
- 5
হয়ে গেলো আমার চিকেন পিৎজা।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (4)