মিনি চিকেন পুরি।

বাচ্চারা সাধারণত একটু স্পেশাল ,একটু ভিন্ন রকম খাবার খেতে ভালোবাসে।আমার তৈরি এই ছোট ছোট বাইট সাইজ পুরি আমার বাচ্চারা ভীষণ ভালোবাসে।তাই কিডস্ স্পেশালে আমার বাচ্চাদের প্রিয় রেসিপি শেয়ার করলাম।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে নরমাল পানি,তেল,ময়দা ও স্বাদমতো লবণ দিয়ে রুটির মতো ময়ান/ডো তৈরী করে নিতে হবে।
- 2
এরপর ফিলিংটা তৈরী করে নিতে হবে।এজন্য প্রথমে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে নিতে হবে।এরপর পেয়াজকুচি,রসুন কুচি ও আদা কুচি দিয়ে একটু ভাজতে হবে।এরপর এতে চিকেন কিমা দিতে হবে।স্বাদমতো লবণ দিয়ে নেড়ে ঢেকে রাখতে হবে ৫ মিনিট।
- 3
পাচ মিনিট পর ঢাকা খুলে আরো কিছু খন ভেজে কুচি করা সবজি দিয়ে নাড়তে হবে কিছুখন।সবজি প্রায় সিদ্ধ হয়ে আসলে গোলমরিচ গুড়া ছড়িয়ে,নেড়ে,নামিয়ে নিতে হবে।
- 4
এরপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে, ভিতরে পুর দিয়ে,ছোট ছোট পুরি বেলে নিতে হবে।
- 5
কড়াইতে তেল দিয়ে পুরিগুলোর দুপাশ সোনালি করে ভেজে নিতে হবে।ব্যাস গরম গরম বাইট সাইজ মিনি চিকেন পুরি তৈরী।গরম গরম সার্ভ করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)