মটন বিরিয়ানি (mutton biryani recipe in Bengali)

#CR
বড়দিনের শুভেচ্ছাওনতূন বছরের শুভকামনা রইল তোমাদের। এমনিতেই শীতের মরসুমে,মাছ,মাংস সবই খেতে ভালো লাগে,তার উপর বড়দিনের আনন্দ।তাই তোমাদের মটন বিরিয়ানি র রেসিপি শেয়ার করলাম।
মটন বিরিয়ানি (mutton biryani recipe in Bengali)
#CR
বড়দিনের শুভেচ্ছাওনতূন বছরের শুভকামনা রইল তোমাদের। এমনিতেই শীতের মরসুমে,মাছ,মাংস সবই খেতে ভালো লাগে,তার উপর বড়দিনের আনন্দ।তাই তোমাদের মটন বিরিয়ানি র রেসিপি শেয়ার করলাম।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চালটাকে নুন,জল ১৪ কাপ দিয়ে তাতে,১টা তেজপাতা, দারচিনির টুকরো,লবঙ্গ ৩টি সা-গোল সব গুলো ও ১চা চামচ তেল দিয়ে হাড়ি ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটতে দিলাম। মাঝে ১বার নেড়ে দিলাম।৪০ভাগ সেদ্ধ হলে নামিয়ে ছেঁকে নিলাম।জল ঝড়তে দিলাম
- 2
বড় পাত্র নিয়ে মাটন নিলাম,টক দই, নুন,আদা রসুন বাটা,নুন, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, হলুদ -জিরে-গোল মরিচ গুঁড়ো, কাশমিরি লঙ্কা গুঁড়ো,শাহী গরম মশলা গুঁড়ো, ছোট এলাচ ফাটিয়ে,গোটা গোল গুঁড়ো,তেল২টেবিল চামচ, কাঁচা লঙ্কা গোটা দেওয়া যেতে পারে,২টেবিল চামচ পেঁয়াজ বাটা/১কাপ বেরেস্তা দিয়ে সব মিশিয়ে নিলাম। ১ঘনটা মত মিনিমাম ঢাকা দিয়ে ম্যারিনেট করে রাখলাম।
- 3
গ্যাস জেলে কড়াই বসিয়ে তেল দিয়ে গরম হলে মিহি পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে বেরেস্তা করে তুলে নিতে হবে।
- 4
এবার খোসা ছাড়ানো ১সাইজের আলু ২পিস করে ধূয়ে জল ঝড়ানো এই ভাবে ভেজে নিতে হবে।প্রথমে গ্যাস জেলে কড়াই বসিয়ে পরিমাণমতো তেল দিয়ে গরম হলে সামান্য চিনি/লঙ্কা গুঁড়ো দিয়ে আলু কাটা দিয়ে নেড়েচেড়ে লাল করে ভেজে তুলে রাখতে হবে
- 5
এবার গ্যাস জেলে কড়াই বসিয়ে বাকি তেলটা দিয়ে, ম্যারিনেট মাটন একটু একটু করে কষিয়ে ম্যারি নেটের জলটা একটু একটু করে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করতে দিলাম
- 6
এবার গ্যাস জ্বেলে বিরিয়ানি হাড়ি বসিয়ে তেল দিলাম হাড়িটা গরম হলে, আঁচ কমিয়ে প্রথমে অর্ধেক ভাত ছড়িয়ে দিলাম,ও উপরে আলুভাজা সব গূলো ছড়িয়ে ও মাটন কষা বিছিয়ে বেরেস্তা ছড়িয়ে বাকি ৮০ভাগ ভাত সমান করে ছড়িয়ে,ভাত ছাকা জল ২কাপ দিয়ে তার উপর বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম ও কেওড়া জল,মিঠা জল পুদিনাপাতা ছড়িয়ে দিলাম।১কাপ দুধে জাফরান রং খুলে ছড়িয়ে দিলাম।ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ৫মিনিট ও স্লো আঁচে ১৫/২০ মিনিট রেখে,গ্যাস বন্ধ করে দিলাম।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি