ভেজ চাউ(veg chow recipe in bengali)

#KD
আমার ছেলে অফিসের টিফিনে নিয়ে মেতে ভালো বাসে, বাড়িতে ব্রেকফাস্টে ও পছন্দ করে, আজকাল ওর বাবার ও খুব পছন্দ ,তবে উনার এক খাবার ২দিন মোটেই না পসন্দ।তাই পাল্টে পাল্টে করি।
তোমাদের শেয়ার করলাম।
ভেজ চাউ(veg chow recipe in bengali)
#KD
আমার ছেলে অফিসের টিফিনে নিয়ে মেতে ভালো বাসে, বাড়িতে ব্রেকফাস্টে ও পছন্দ করে, আজকাল ওর বাবার ও খুব পছন্দ ,তবে উনার এক খাবার ২দিন মোটেই না পসন্দ।তাই পাল্টে পাল্টে করি।
তোমাদের শেয়ার করলাম।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে পরিমাণমতো জল দিয়ে হাফচা চামচ তেল দিয়ে ফুটে উঠলে নুডলস্ ৪ভাগ করে ভেঙ্গে দিয়ে দিয়ে নেড়ে ২মিনিট পর ছেঁকে নিলাম
- 2
সমস্ত সব্জি এক সাইজের কেটে নিয়ে ফুলকপির ফুল নিতে হবে ডাট বাতিল, টমেটো কুচি করে নিলাম
- 3
এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণমতো তেল দিয়ে রসুন কুচি,আলু কুচি দিয়ে নেড়ে,গাজর কুচি, ফুলকপির ফুল দিয়ে নুন দিয়ে নেড়ে ঢাকা দিলাম।
- 4
কিছু কিছু পর ঢাকা খুলে দেখলাম সব্জি গুলো সিদ্ধ হয়ে গেছে তখন টমেটো কুচি, মটর শুটি, ক্যাপ্সিকাম কুচি ও কাঁচা লঙ্কা চেড়া দিয়ে নাড়তে হবে। এবার নুডলস্ সেদ্ধ দিয়ে ও গোল মরিচ গুঁড়ো দিয়ে হালকা করে নেড়ে মিশিয়ে নিলাম। লক্ষ্য রাখতে হবে যেন ঝড়ঝড়ে হয়।
এবার সস সহযোগে পরিবেশনের জন্য সার্ভিস ডিসে সাজিয়ে দিলাম
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি