ট্রাই কালার টক মিষ্টি ক্রিম জুস(tri colour tok misti cream juice recipe in Bengali)

#RDS
রিপাব্লিক ডে স্পেশাল রেসিপি
৭৪ তম প্রজাতন্ত্র দিবসে সকল বীর মুক্তিযোদ্ধা দের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে, আমি আমার আজকের রেসিপি পরিবেশন করছি।
ট্রাই কালার টক মিষ্টি ক্রিম জুস(tri colour tok misti cream juice recipe in Bengali)
#RDS
রিপাব্লিক ডে স্পেশাল রেসিপি
৭৪ তম প্রজাতন্ত্র দিবসে সকল বীর মুক্তিযোদ্ধা দের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে, আমি আমার আজকের রেসিপি পরিবেশন করছি।
রান্নার নির্দেশ
- 1
সবার প্রথমে আঙ্গুর খুব ভালো করে ধুয়ে মিক্সার গ্ৰাইন্ডারে গ্ৰাইন্ড করে নিয়ে ছেঁকে নিতে হবে।এবার এই ছেঁকে নেওয়া আঙ্গুরের মধ্যে, গ্ৰীন ফুড কালার, পরিমাণ মতো বিট নুন, একটু লেবুর রস ও গোলমরিচ গুঁড়ো, ১ চামচ গুঁড়ো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
এবার একটি কমলা লেবু খোসা ছাড়িয়ে, জুস বের করে ছেঁকে নিতে হবে। প্রয়োজন হলে সামান্য গুঁড়ো চিনি মেশানো যেতে পারে, যদি লেবু টক হয়।
- 3
হুইপ ক্রিম খুব ভালো করে ব্লেণ্ড করে, একটু টাইট হতে শুরু করলে, এর মধ্যে গুঁড়ো চিনি মিশিয়ে নিতে হবে। চামচে করে, হুইপ ক্রিম তুলে চামচ টি উল্টে দিলে, যদি চামচ থেকে পড়ে না যায় তাহলে বুঝতে হবে ক্রিম রেডি হয়ে গেছে।
- 4
এবার একটি গ্লাসে সবার প্রথমে আঙ্গুরের জুস দিয়ে, তার উপর সাদা হুইপ ক্রিম দিয়ে, সবুজ আঙ্গুরের জুসের উপর, মোটা প্রলেপ দিয়ে দিতে হবে। এবার একেবারে উপরে কমলা লেবুর জুস দিয়ে, ট্রাই কালার টক মিষ্টি ক্রিম জুস তৈরি করে, লোভনীয় এই জুস পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি