রোড সাইড পাস্তা (Road Side Pasta Recipe in Bengali)

#SFR
স্ট্রীট ফুড
ইটালি থেকে শুরু করে, দিল্লি, মুম্বাই, কোলকাতা হোক বা সুদূর গ্ৰামাঞ্চলে এর জনপ্রিয়তার জুরি মেলা ভার। রোড সাইডে টুলে হোক বা বেঞ্চে বা দাড়িয়ে দাড়িয়ে সব বন্ধুদের সাথে আড্ডা দিতে, দিতে পাস্তা খাবার মজাটাই আলাদা। খোলা আকাশের নীচে, একটি টুলের উপর পাস্তা পরিবেশন করলাম।

রান্নার নির্দেশ
- 1
একটি গ্যাস ওভেন জ্বালিয়ে, একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো জল গরম করতে দিতে হবে। জলে ১ চামচ নুন মিশিয়ে দিতে হবে। জল ফুটতে শুরু করলে, পাস্তা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। পাস্তা ৮০ থেকে ৯০ ভাগ সিদ্ধ হলে নামিয়ে জল ছেঁকে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে ছড়িয়ে নিতে হবে। এবার একটি কড়াই গরম করে তাতে ৩ টেবিল চামচ তেল দিয়ে, তেল গরম হলে, ২ টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে।
- 2
এবার কড়াই তে পিঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। পিঁয়াজ একটু ভাজা হলে এর মধ্যে সমস্ত সবজি ও আদা কুচি দিয়ে পাঁচ মিনিট নেড়ে চেরে নিতে হবে। সমস্ত সবজি হালকা ভাজা হলে, নামিয়ে নিতে হবে।
- 3
এবার এই কড়াই তে, ২৫ গ্ৰাম বাটার গরম করে এরমধ্যে ৫ টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এরমধ্যে অল্প অল্প করে ৫০০ মিলিলিটার দুধ মিশিয়ে নিতে হবে, যাতে ময়দা কোথাও দলা পাকিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
- 4
সমস্ত ময়দা ও দুধ খুব ভালো করে মিশে গেলে, এরমধ্যে গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, পাস্তা মসলা, পরিমাণ মতো নুন দিয়ে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এরমধ্যে ভেজে রাখা সবজি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 5
সবজি মেশানো হলে এরমধ্যে সিদ্ধ করা পাস্তা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ পাস্তা খুব ভালো করে মসলার সাথে মিশে গেলে এরমধ্যে চিজ গ্ৰেট করে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 6
এবার গ্যাসের ফ্লেম অফ্ করে, নামিয়ে নিয়ে, সুন্দর করে সাজিয়ে,উপর থেকে চিজ ছড়িয়ে,গরম গরম পরিবেশনের পালা।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি