রান্নার নির্দেশ
- 1
আটা,সুজি,লবণ,খাবার সোডা একসঙ্গে মিশিয়ে তারপর জল দিয়ে ভালো করে নরম করে মেখে নিতে হবে।
- 2
আধা ঘন্টা একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে ।
- 3
এবার ঐ মাখা থেকে লেচি কেটে রুটি বেলে নিতে হবে। একটা ছোট ঢাকনা দিয়ে চেপে চেপে গোল করে ফুচকা গুলো কেটে নিতে হবে।
- 4
এবার ভেজে নিতে হবে।
- 5
একটা বাটিতে আলু সিদ্ধ তে ছোলা সিদ্ধ,বিট লবণ,কাঁচা লংকা কুচি,ভাজা মসলার গুরো,ধনেপাতা কুচি এইসব দিয়ে ভালো করে মেশাতে হবে ।
- 6
আর একটা বাটিতে খাবার জল নিয়ে,তাতে পাকা তেতুল লবণ,কাঁচা লংকা কুচি, ধনেপাতা কুচি,গন্ধ রাজ লেবুর রস আর লেবুর টুকরো,এই সব এক সাথে মিশিয়ে টক জল বানাতে হবে।
- 7
এবার একটা করে ফুচকা নিয়ে তাতে বুড়ো আঙুল দিয়ে গর্ত করে মাঝখানে মাখা আলু অল্প করে দিয়ে ওর মধ্যে টক জল দিতে হবে।
- 8
এইভাবেই তৈরি করে খেয়ে নিতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16793682






মন্তব্যগুলি