উচ্ছে কুমড়ো ভাজা

#BR
তেঁতো সব সময় ই খাওয়া যায়, তবে শীতের শেষে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচার জন্য তেঁতো খাওয়া উপকারি।এই উচ্ছে কুমড়ো ভাজা টা আমার খুব পছন্দের।
উচ্ছে কুমড়ো ভাজা
#BR
তেঁতো সব সময় ই খাওয়া যায়, তবে শীতের শেষে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচার জন্য তেঁতো খাওয়া উপকারি।এই উচ্ছে কুমড়ো ভাজা টা আমার খুব পছন্দের।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে উচ্ছে টা সরু সরু করে কেটে নিতে হবে আর বীজ যদি বড়ো হয় বাদ দিলে ভালো। কুমড়ো ও সরু লম্বা করে কেটে নিতে হবে।
- 2
কড়াই এ ১চামচ সর্ষের তেল গরম করে ওতে গোটা শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে উচ্ছে টা দিয়ে অল্প নুন দিয়ে নেড়েচেড়ে ঢেকে একটু ভেজে নিতে হবে।
- 3
এরপর টুকরো করে কাটা কুমড়ো টা দিয়ে নেড়েচেড়ে হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা হলে স্বাদ অনুসারে নুন দিয়ে ঢেকে রাখতে হবে মিনিট দশেক।
- 4
এরপর ঢাকা খুলে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা, সেদ্ধ হয়ে গেলে আঁচ বন্ধ করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই উচ্ছে কুমড়ো ভাজা।
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (2)