ধনে পাতা ও বাঁধাকপির পকোড়া(dhone pata o bandhakopir pakoda recipe in bengali)

Mamtaj Begum @cookingmagickolkata
#SSR
সন্ধ্যার আড্ডায় বসে আমরা চায়ের সঙ্গে ভাজা ভুজি খেতে সকলেই পছন্দ করি। আজ আমি বানালাম ধনে পাতা ও বাঁধাকপির পকোড়া।
ধনে পাতা ও বাঁধাকপির পকোড়া(dhone pata o bandhakopir pakoda recipe in bengali)
#SSR
সন্ধ্যার আড্ডায় বসে আমরা চায়ের সঙ্গে ভাজা ভুজি খেতে সকলেই পছন্দ করি। আজ আমি বানালাম ধনে পাতা ও বাঁধাকপির পকোড়া।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ধনে পাতা ও বাঁধা কপি কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। জল ঝরিয়ে নিলাম।
- 2
কিছু উপকরণ হাতের কাছে রাখলাম।
- 3
একটা মাঝারি সাইজের পাত্রে বেসন, চালের গুঁড়ো ও সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলাম। হাতে করে চটকে নিয়ে পকোড়া ভাজা র জন্য প্রস্তুত করলাম।
- 4
গ্যাস ওভেন জ্বালালাম, কড়াই বসিয়ে তেল ঢেলে দিলাম। তেল গরম করে নিয়ে পকোড়া ভেজে তুলে নিলাম।
- 5
এবার পকোড়া অন্য একটি পাত্রে ঢেলে দিলাম। বিট লবণ ও গোলমরিচগুঁড়ো ছড়িয়ে দিলাম ।পরিবেশনের জন্য প্রস্তুত।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16809123

মন্তব্যগুলি