নিরামিষ মোচার ঘন্ট (niramish mochar ghonto recipe in Bengali)

#BBR
নিরামিষ মোচার ঘন্ট অত্যন্ত সুস্বাদু। সিদ্ধ ছোলা নারকেল ও ছোলার ডালের বড়া দিয়ে মোচার এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন।
নিরামিষ মোচার ঘন্ট (niramish mochar ghonto recipe in Bengali)
#BBR
নিরামিষ মোচার ঘন্ট অত্যন্ত সুস্বাদু। সিদ্ধ ছোলা নারকেল ও ছোলার ডালের বড়া দিয়ে মোচার এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন।
রান্নার নির্দেশ
- 1
মোচার ফুল ছাড়িয়ে কুচি করে কেটে নুন হলুদ গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখুন এবং নারকেল কুচি করে কেটে নিন
- 2
ছোলার ডাল ভিজিয়ে রাখুন এবং নুন, আদা কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে ভালো করে বেটে বড়া ভেজে তুলে রাখুন এবং ছোলা ভিজিয়ে সিদ্ধ করে নিন
- 3
তেল গরম করে তাতে নারকেল কুচি ভেজে নিন। জিরা, তেজপাতা, গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা দিয়ে দিন এবং আলু দিয়ে দিন ভাল করে ভাজুন নুন হলুদ দিয়ে ।
- 4
এবারে আদা বাটা ও টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজুন। ছোলা সেদ্ধ দিন। নুন হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে।একে একে ধনে জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মোচা সিদ্ধ করে দিয়ে দিন
- 5
ভাল করে সব সিদ্ধ হয়ে গেলে নারকেল কোরা, বড়া দিয়ে মিশিয়ে নিন, নুন মিষ্টি গরম মশলা গুঁড়ো ও ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিন
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি