ভেজ চিকেন মোমো (veg chicken momo recipe in Bengali)

#HR
হোলি রঙের উৎসব, আনন্দ, খাওয়া দাওয়া, হৈ চৈ, রঙ মাখানো একে অন্যকে। এবার আসি খাওয়া দাওয়া ব্যাপার টি তে। বাঙালি মানেই ভোজন রসিক। তাহলে হোলি উৎসব এ হয়ে যাক মোমো।

রান্নার নির্দেশ
- 1
গাজর, ক্যাপ্সিকাম, চিকেন সেদ্ধ পাতলা পাতলা টুকরো করে কেটে একটি পাত্রে রেখে তারমধ্যে সোয়া সস, চিলি সস, মিক্স হার্বস্, স্বাদমতো নুন দিয়ে মিশিয়ে নিতে হবে। ময়দা জল দিয়ে মেখে নিতে হবে রুটির আটার মত। ছোট্ট ছোট্ট লেচি কেটে পাতলা পাতলা রুটির আকারে বেলে মধ্যে খানে পুর রেখে মোমোর আকারে গড়ে নিতে হবে।
- 2
কড়া তে জল গরম করে একটি ফুটো পাত্রে তেল ব্রাশ করে মোমো রেখে ১০/১২ মিনিটের জন্য ভাপে রান্না করতে হবে। তেল লাগানোর কারন মোমো গুলো যেন পাত্র টি তে আটকে না যায়। মোমো ফুটো পাত্রে রেখে একটি ঢাকনা ঢেকে হাই আঁচে রাখতে হবে যতক্ষণ না মোমো ঠিক মতো সিদ্ধ হয়ে যায়।
- 3
হোলির খাওয়া দাওয়া সুতরাং একটু আবিরের রঙ ও প্লেটের আশপাশে সাজিয়ে দিলাম। সঙ্গে টম্যাটো চিলি সসের মিশ্রন রেখেছি। শুভ বসন্ত উৎসব।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি