দূর্দান্ত স্বাদে বাঁধাকপি ডিম মোগলাই

MAHBUBA MAHMUD MOLLY @molly_rannabanna1
দূর্দান্ত স্বাদে বাঁধাকপি ডিম মোগলাই
রান্নার নির্দেশ
- 1
ময়দাতে ৪ টেবিল চামচ তেল ও লবণ দিয়ে ময়ান দিয়ে তারপর ভাল করে মেখে 30 মিনিট ভেজা কাপড় ঢাকা দিয়ে রাখতে হবে।
- 2
অন্য একটি পাত্রে বাঁধাকপি,পেঁয়াজ,মরিচ, কেপসিকাম কুচি,গোলমরিচ গুঁড়ো,লবণ ও ডিম দিয়ে ভালো করে ফেটে নিবো।
- 3
মেখে রাখা ময়দা থেকে লুচির থেকে একটু পাতলা ও বড় আকারে বেলে নিবো।
- 4
এবার তৈরি করা পুরটা ওর মধ্যে মাঝখানে দিয়ে দিবো।
- 5
চারদিক থেকে সাবধানে ভাঁজ করতে হবে যাতে পুর যেন বাইরে বেরিয়ে না আসে।
- 6
ভাঁজ গুলো হালকা করে চেপে দিলে ভালো সীল হবে।
- 7
কড়াই বা ফ্রাইং প্যানে ডুবো তেলে এ পিঠ ও পিঠ ভেজে নিতে হবে। ভাজার সময় আঁচ কম রাখতে হবে।
- 8
ভাজা শেষে মাঝখান কেটে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16845390









মন্তব্যগুলি