রান্নার নির্দেশ
- 1
দুধ গরম করে নিতে হবে।এবার একটি পাত্রে ২ টেবিল চামচ জেলাটিন,১/২ কাপ জলে গুলে এরমধ্যে গরম দুধ ঢেলে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
এবার গ্যাসের ফ্লেম লো তে রেখে,এই মিশ্রনের পাত্রটি বসিয়ে,নাড়া চাড়া করে এরমধ্যে চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ফুটতে শুরু করলে কনডেন্স মিল্ক মিশিয়ে একটু ঘণ হলে, নামিয়ে ফল মিশিয়ে নিতে হবে। আমি একটি স্ট্রবেরি ম্যাসড করে মিশিয়ে, দিয়েছি এতে স্ট্রবেরি কালার ও ফ্লেভার দুটোই হয়েছে।
- 3
এবার এই মিশ্রণ একটি পাত্রে ঢেলে ঠাণ্ডা করে নরমাল ফ্রিজে অন্ততঃ ৩ ঘন্টার জন্য রেখে সেট করে নিতে হবে। ৩ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে ডিমোল্ড করে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16859002








মন্তব্যগুলি