চিকেন এগ ব্রেড বল

MAHBUBA MAHMUD MOLLY @molly_rannabanna1
চিকেন এগ ব্রেড বল
রান্নার নির্দেশ
- 1
একটি পেনে তেল নিয়ে তারপর পেঁয়াজ ও কাচা মরিচ কুচি চিকেন কিমা,আদা রসুন বাটা,অল্প একটু গরম মসলা গুঁড়া ও লবণ দিয়ে ভালোমতন রান্না করে নিতে হবে।
- 2
একটু গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে এগ স্ক্রাম্বল করে নিতে হবে ।
- 3
ব্রেড এর চারপাশ কেটে নিতে হবে আগে ।একটি বাটিতে পানি নিয়ে পানির ভিতরে ব্রেড গুলো ভিজিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে যেনো ব্রেড টি একটু নরম হয়, খেয়াল রাখতে হবে ব্রেড নরম হয়ে ছিঁড়ে না যায়।ব্রেড হাতে চেপে চেপে পানি বের করতে হবে এরপর এর ভিতরে মাঝে স্ক্রামবল এগ ও চিকেন দিয়ে,গোলাকার সেপ করে নিয়ে, আরেকটি বাটিতে গুলিয়ে রাখা ডিম এর ভিতরে চুবিয়ে গরম তেলের ভিতরে ছেড়ে দিতে হবে।এটি অল্প তেলে ভাজা হবে।বাদামি বা হালকা রঙ ভাজা হলে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16950653



মন্তব্যগুলি