ডিমের বিস্কুট পিঠা

কুড়কুড়ে মুচমুচে হালকা নাস্তার জন্য উপযোগী একটি পিঠা ডিমের বিস্কুট পিঠা।চা,কফির সাথে খেতে অসাধারণ।
ডিমের বিস্কুট পিঠা
কুড়কুড়ে মুচমুচে হালকা নাস্তার জন্য উপযোগী একটি পিঠা ডিমের বিস্কুট পিঠা।চা,কফির সাথে খেতে অসাধারণ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি মিক্সিং বল এ একটি ডিম ভেঙে নিন।
- 2
তারপর চিনি,লবন,কালোজিরা,এসেন্স/ এলাচের গুড়ো নিয়ে ভালো মত মিক্স করুন চিনি টা গলে আসা পর্যন্ত। তারপর দিয়ে দিন হাফ কাপ পরিমান গুড়ো দুধ। এবং মিক্স করুন
- 3
চিনি গলে বাকি সবগুলো উপকরন মিশে গেলে ময়দা গুলো দিয়ে দিন।
- 4
এবার হালকা কুসুম গরম পানি দিয়ে একটি সুন্দর কাই তৈরি করুন।
- 5
ভালো মত মেখে নিয়ে এর উপর হালকা ঘি মেখে ১৫-২০ মিনিট রেস্ট এ রেখে দিন ঢেকে।
- 6
১৫-২০ মিনিট পর কাই গুলো দিয়ে রুটির মত বেলে নিন।খুব বেশি পাতলা করার দরকার নেই।
- 7
এবার নিজের পছন্দমত শেইপ এ ছুড়ি দিয়ে কেটে নিন।
- 8
পিঠাগুলো তৈরির পর চুলায় কড়াই তে তেল বসিয়ে গরম হয়ে এলে মৃদু আঁচে পিঠাগুলো ভেজে নিন।
- 9
ভাজা পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে মুচমুচে হবে এবং বয়ামে ভরে সংরক্ষন করতে পারবেন অনেকদিন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি