রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিন। তেল সামান্য গরম হলে শুকনো মরিচ দিন দুইটা। হালকা ভেজে রসুন কুচি দিয়ে দিন ২ চা চামচ।
- 2
কিছুক্ষণ ভেজে এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুড়ো আর লবণ দিন পরিমানমতো।
- 3
নেড়ে নিয়ে এর মধ্যে অর্ধেক টা বাধাকপি কুচি দিয়ে দিন।
- 4
এবার সবকিছু মিশিয়ে দিন এবং মাঝে মাঝে নেড়ে নিতে হবে যাতে কড়াইতে না লেগে যায়।
- 5
কিছুক্ষণ ভাজার পরে এক কাপ পিয়াজ কুচি এবং ৩-৪ টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে মিশিয়ে ভাজতে হবে।
- 6
কিছুক্ষণ পরে হাফ কাপ পানি এড করে রেখে দিন। পানি টেনে গেলে এবং বাধাকপি সিদ্ধ হয়ে গেলে একটি ডিম ভেঙ্গে মিশিয়ে দিন। সামান্য কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/22595617




মন্তব্যগুলি