কাঁঠালের বিচি দিয়ে শুটকি রেসিপি

জাতীয় ফল কাঁঠালের বিচি প্রায় সব তরকারির সঙ্গেই মানিয়ে যায়, তাছাড়া এর পুষ্টিগুণেরও শেষ নেই। গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম, জিংক, ফসফরাস, ফাইবার ও ভিটামিন এ থাকে। এটি রক্তাল্পতা দূর করে, হজম শক্তি বাড়ায়, পেশি গঠনে সাহায্য করে, দৃষ্টিশক্তি বাড়ায় এবং চুল ও ত্বকের জন্য উপকারী।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু, বেগুন ছোটো ছোটো করে কেটে নিতে হবে।
- 2
শুটকি মাছ হালকা কুসুম গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ও বিচি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে।
- 3
করাইতে তেল দিয়ে পেয়াজকুচি ও রসুন কুচি ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দিবো শুটকি।
- 4
সব মসলা দিয়ে কষিয়ে সবজি ও বিচি দিয়ে নেরেচেরে আধা কাপ এর মত পানি ও পরিমানমত লবণ দিয়ে ঢেকে রান্না করতে হবে।
- 5
ঢেকে দেবার আগে কাচা মরিচ ফালি যোগ করে নিতে হবে। এছাড়া ধনে পাতা যোগ করা যেতে পারে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি