গরুর মাংস রান্নার রেসিপি

গরুর মাংশের রান্না বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটি প্রচুর প্রোটিন, জিংক ও বি-ভিটামিনের এক শক্তিশালী উৎস যা দীর্ঘদিন ধরে বাংলার কৃষিভিত্তিক ও পশুপালাচরণী সমাজে পুষ্টিকর খাবার হিসেবে জনপ্রিয়।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নেই।
- 2
এবার একটি পাত্রে মাংস, তেল, টক দই, হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, লবণ ও মেজবানি সব মসলা নিয়ে মেরিনেট হতে দেই।
- 3
অর্ধেক পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখি।
- 4
চুলায় মাংসের হাঁড়ি দিয়ে তাতে মেরিনেট করা মাংস কষাতে থাকি।
- 5
মাংসের পানি কমে গেলে ২ কাপ পানি যোগ করে আরও কিছুক্ষণ কষিয়ে নেই।
- 6
পানি কমে এলে মৃদু আঁচে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করি।
- 7
মাংস সেদ্ধ হয়ে এলে তাতে কাঁচা মরিচ, ধনে, জিরা গুঁড়া দিয়ে মৃদু আঁচে ১০-১৫ মিনিট দমে রাখি।
- 8
নামানোর আগে সামান্য গরম মসলার গুঁড়া ছড়িয়ে দেই।
- 9
এরপর নামিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করি।
Tips
এটি গরম ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি